ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২১:৩৭:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

বন্ধুত্বের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় কিশোরীর গলায় ছুরি 

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৮ এএম, ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বন্ধুত্বের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় কিশোরীর তরুণীর গলায় ছুরি চালিয়েছে দ্বাদশ শ্রেণির এক ছাত্র। ঘটনার সময় ওই কিশোরী দুপুরের খাবার খাচ্ছিল বলে গালফ নিউজ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছেন।

ভারতের রাজস্থানের পালি জেলায় মঙ্গলবার এই ঘটনা ঘটে। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, তারা দুজনেই মারওয়ার জংশনের বিথোরা করণ গ্রামের সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী। মেয়েটি একাদশ শ্রেণিতে পড়ে। এর আগে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু প্রেমে ভেঙে ওই তরুণ মেয়েটিকে বন্ধুত্ব করার জন্য চাপ দিচ্ছিল বলে গালফ নিউজ জানিয়েছে। 

ওই প্রতিবেদনে বলার হয়েছে, মঙ্গলবার বন্ধুত্বের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ওই তরুণ এই ঘটনা ঘটায়। পরে স্কুলের শিক্ষকরা মেয়েটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে পালি জেলার হাসপাতালে নেওয়া হয়।

ওই তরুণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার গলায় ২০টি সেলাই পড়েছে। তিনি কথা বলতে কিংবা খেতে পারছেন না বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। তবে মেয়েটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। 

এদিকে, মেয়েটিকে আহত করে পালানোর সময় ওই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।